ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সালাউদ্দিন আম্মারের মন্তব্যে চটেছেন ছাত্রদল সভাপতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারের সাম্প্রতিক মন্তব্যের কড়া জবাব দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি আম্মারকে সতর্ক করে বলেন, ছাত্রদলের শক্তি শুধু নির্দিষ্ট কোনো ক্যাম্পাসে সীমাবদ্ধ নয়, বরং দেশের প্রতিটি প্রান্তে এর নেতাকর্মী রয়েছে।

রাকিবুল ইসলাম রাকিব তার পোস্টে ছাত্রদলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরে সালাউদ্দিন আম্মারের সমালোচনা করেন। তিনি বলেন, ছাত্রদল সবসময় নির্যাতিত ও নিপীড়িতদের পক্ষে কাজ করেছে। ৫ আগস্টের পরবর্তী সময়ে যারা ছাত্রদলকে নিয়ে বিষোদগার করছে, তাদের উদ্দেশ্য সম্পর্কেও প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে, সালাউদ্দিন আম্মার পাল্টা প্রতিক্রিয়ায় জানান, তিনি কোনো কিছুতেই ভীত নন এবং সৃষ্টিকর্তার ওপরই তার পূর্ণ আস্থা রয়েছে। এই পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে বিশ্ববিদ্যালয় অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানব পাচারকারী আটক

সালাউদ্দিন আম্মারের মন্তব্যে চটেছেন ছাত্রদল সভাপতি

আপডেট সময় : ০৫:২৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬