ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

যমুনার চরে বাদামের বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যমুনা নদীর বিস্তীর্ণ বালুচরে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলন হয়েছে। কম উৎপাদন খরচ এবং বাজারে ভালো দাম পাওয়ায় চরাঞ্চলের কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। নদীর বুকে জেগে ওঠা অনাবাদি চরে বাদাম চাষ করে অনেক দরিদ্র পরিবার তাদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনছে, যা দেখে অন্য কৃষকরাও নতুন করে বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে বাদামসহ বিভিন্ন ফসলের আবাদ হয়েছে। সার ও কীটনাশকের প্রয়োজন না থাকায় বাদাম চাষে কৃষকদের খরচ তুলনামূলক কম হয়। স্থানীয় চাষিরা জানান, প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ২০ হাজার টাকা বিনিয়োগ করে প্রায় দ্বিগুণ মুনাফা পাওয়া সম্ভব। বর্তমানে জমি থেকে ফসল তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক ও নারী শ্রমিকরা। কৃষি অফিসের নিয়মিত পরামর্শ ও সহায়তায় চরাঞ্চলে কৃষির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যে সৌদি আরবের প্রশংসা, ধর্মমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক

যমুনার চরে বাদামের বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে

আপডেট সময় : ০৩:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬