হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান রাশিয়া সহ ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোকে শুল্ক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এই তথ্য জানিয়েছে।
মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বার্তা সংস্থাটিকে বলেছেন, ‘আমরা কিছু দেশের জন্য ছাড় দিয়েছি। ভবিষ্যতে কী হবে তা আমি জানি না।’ তিনি আরও জানান, ‘এই মুহূর্তে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য দেওয়া এই ছাড় রাশিয়া ব্যবহার করার চেষ্টা করছে।’
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে তেহরান এই প্রণালিতে জাহাজ চলাচলের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
রিপোর্টারের নাম 





















