গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩ কিলোমিটার (আট মাইল) গভীরে ছিল। এটি ক্রিট দ্বীপের উপকূলীয় শহর ইয়েরাপেত্রা থেকে প্রায় সাড়ে ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অনুভূত হয়।
ইউএসজিএসের তথ্যমতে, শুক্রবার স্থানীয় সময় ভোর ৬টা ১৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই দ্বীপসমৃদ্ধ দেশটিতে প্রায়শই ভূমিকম্প অনুভূত হয়। গত জুনে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্পে গ্রিসের উত্তরাঞ্চলে মাউন্ট অ্যাথোসে শতাব্দীপ্রাচীন অন্তত তিনটি মঠ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
রিপোর্টারের নাম 





















