রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য ও বিদ্যুৎ সংকটসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু থেকে জনগণের দৃষ্টি সরাতে সরকার নানা ধরনের বিতর্কিত বিষয় সামনে আনছে।
তিনি আরও দাবি করেন, রাজনৈতিক পদ-পদবির আশায় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উন্মাদের মতো আচরণ করছেন, যা দেশের অস্থিতিশীল পরিবেশকে আরও জটিল করে তুলছে। আম্মারের মতে, বর্তমান শাসনামলে জাতীয় ইস্যুগুলোর সমাধানে কোনো কার্যকর পরিবর্তন আসেনি, বরং আগের মতোই কৌশল অবলম্বন করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















