ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল: আড়াই হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে

জাপানের উত্তরাঞ্চলীয় শহর ওৎসুচিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষয়ক্ষতি কমাতে কর্তৃপক্ষ প্রায় আড়াই হাজার বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে।

জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা সাংবাদিকদের জানিয়েছেন, দুই দিন আগে আগুন লাগার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত ইওয়াতে অঞ্চলের পার্বত্য এলাকায় ৪০০ হেক্টরের বেশি জমি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখা ক্রমশ স্থানীয় ওৎসুচি শহরের বসতি এলাকার দিকে এগিয়ে আসছে। এছাড়াও, পাশের ঘন জঙ্গল থেকেও আগুনের ধোঁয়া কুন্ডলী পাকিয়ে আকাশে উঠছে।

দীর্ঘ ও শুষ্ক শীতকাল জাপানে দাবানলের ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে। গত বছর ইওয়াতের ওফুনাতো শহরে একটি বড় অগ্নিকাণ্ড ঘটেছিল, যা বিগত অর্ধশতাব্দীর মধ্যে জাপানের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে গণ্য করা হয়।

মিনোরু কিহারা আরও জানান যে, আগুনের তীব্রতা ও দ্রুত ছড়িয়ে পড়ার কারণে কর্তৃপক্ষ আড়াই হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আগুন নেভানোর কাজে বিশেষ তৎপরতা চালানো হচ্ছে। এই কাজে প্রায় ৭০০ দমকলকর্মী এবং ১৩টি বিমান মোতায়েন করা হয়েছে। শুক্রবার ভোর ৫টা পর্যন্ত প্রায় ৩২৯ জন বাসিন্দা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন বলে সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল: আড়াই হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে

আপডেট সময় : ০১:৫৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬