গণভোটের রায় দ্রুত কার্যকর করার দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশ শুরু হয়েছে। শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে দুপুর ২টায় এই সমাবেশ শুরু হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসমাবেশে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় চীফ হুইপ, ১১দলীয় ঐক্যের শীর্ষ নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
এর আগে সকাল থেকেই রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন। তারা সেখানেই পবিত্র জুমার নামাজ আদায় করেন। বিকেল পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 
























