ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার শেষ হয়ে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্র ইসরাইলকে জানিয়েছে। ইসরাইলের গণমাধ্যমের প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করা হয়েছে। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটন তেল আবিবকে জানিয়েছে যে, তেহরানের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নির্ধারিত সময়সীমা আর মাত্র কয়েক দিনের মধ্যেই শেষ হতে চলেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, অনির্দিষ্টকালের আলোচনায় না গিয়ে তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চাইছেন ট্রাম্প। তবে ইসরাইলি সূত্রগুলো জানিয়েছে, এই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।
এর আগে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছিলেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছ থেকে কোনো প্রস্তাব পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করেননি।
রিপোর্টারের নাম 























