ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফায় বিচ্ছিন্ন উত্তেজনার খবর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের ১৬টি জেলার ১৫২টি আসনে একযোগে চলছে এই ভোটযুদ্ধ। তবে নির্বাচনের দিন সকাল থেকেই বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

মুর্শিদাবাদের বিভিন্ন কেন্দ্রে ইভিএমে কারচুপির অভিযোগ তুলেছেন স্থানীয় ভোটাররা। তাদের দাবি, তৃণমূল প্রার্থীকে ভোট দিলেও তা বিজেপির প্রতীকে রেকর্ড হচ্ছে। যদিও বিজেপি এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এছাড়া দিনহাটা ও নওদাসহ বিভিন্ন এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও ভোটারদের মধ্যে ভীতি ও শঙ্কা কাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলের টার্গেটে ছিলেন ইরানের শীর্ষ নেতারা, শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার ছক?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফায় বিচ্ছিন্ন উত্তেজনার খবর

আপডেট সময় : ০১:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬