মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার লক্ষ্যে আনা একটি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে পঞ্চমবারের মতো ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। তবে বরাবরের মতো এবারও প্রস্তাবটি পাস করতে ব্যর্থ হয়েছেন ডেমোক্র্যাটরা। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৪৬টি এবং বিপক্ষে ৫১টি ভোট পড়ে।
প্রস্তাবটি নিয়ে আলোচনার সময় ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করে বলেন, যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝে শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। হোয়াইট হাউসের সূত্রমতে, শান্তি আলোচনার জন্য নির্দিষ্ট সময়সীমা শিথিল করা হয়েছে, যা পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে।
রিপোর্টারের নাম 






















