ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বাড়াল ইরান, জব্দ করল দুটি জাহাজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে তেহরান এই পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে তারা ওই প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করে নিজেদের উপকূলে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, সমুদ্রপথে ইরানের বাণিজ্যের ওপর মার্কিন নৌবাহিনীর অবরোধকে তারা যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে দেখছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়েছেন, মার্কিন অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থপূর্ণ হবে না। এদিকে ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জাহাজ দুটি জব্দের বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের অংশ হিসেবে তারা এ পর্যন্ত ৩০টিরও বেশি জাহাজকে গন্তব্য পরিবর্তন বা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া এশীয় জলসীমায় তিনটি ইরানি ট্যাংকার আটকের দাবিও করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে এই উত্তপ্ত পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতিতে নতুন করে চাপের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলের টার্গেটে ছিলেন ইরানের শীর্ষ নেতারা, শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার ছক?

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বাড়াল ইরান, জব্দ করল দুটি জাহাজ

আপডেট সময় : ০১:০০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬