ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

লেবাননে ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দক্ষিণ লেবাননে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় এক সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, বুধবার আত-তিরি গ্রামে একটি গাড়িতে প্রথম দফার হামলায় ভেতরে থাকা দুজন প্রাণ হারান। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

একই এলাকায় পরবর্তী আরেকটি বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে প্রাণ হারান ‘আল-আখবার’ পত্রিকার সাংবাদিক আমাল খলিল। সংঘর্ষের এই ঘটনায় ওই এলাকায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সাধারণ নাগরিক ও সংবাদকর্মীদের ওপর এই হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলের টার্গেটে ছিলেন ইরানের শীর্ষ নেতারা, শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার ছক?

লেবাননে ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

আপডেট সময় : ১১:৫৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬