মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব কেবল ওই অঞ্চলেই সীমাবদ্ধ নেই, বরং তা ইউরোপকেও অস্থিতিশীল করে তুলছে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ারের সঙ্গে এক টেলিফোন সংলাপে তিনি এই উদ্বেগের কথা জানান।
এরদোয়ান বলেন, ইরান কেন্দ্রিক এই যুদ্ধের ফলে ইউরোপীয় অঞ্চলের শক্তি ও স্থিতিশীলতা হ্রাস পাচ্ছে। যদি দ্রুত কার্যকর আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা না যায়, তবে এই সংঘাতের নেতিবাচক প্রভাব আরও ভয়াবহ রূপ নিতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তুর্কি প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে, আঙ্কারা শুরু থেকেই এই সংঘাত নিরসনে এবং স্থায়ী শান্তি অর্জনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি মনে করেন, আলোচনার মাধ্যমেই কেবল এই সংকট থেকে উত্তরণ সম্ভব এবং তুরস্ক সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
রিপোর্টারের নাম 





















