ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সাংবাদিকদের ওপর ইসরাইলি হামলা যুদ্ধাপরাধ: লেবাননের প্রধানমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম সাংবাদিকদের ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে একে সুস্পষ্ট ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। সম্প্রতি দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় সাংবাদিক আমাল খলিল নিহত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী সালাম বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা এবং উদ্ধারকারী দলকে কাজে বাধা দেওয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ইসরাইল পরিকল্পিতভাবে এই পদ্ধতি অনুসরণ করছে। বুধবার আত-তিরি গ্রামে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আমাল খলিল প্রাণ হারান, যা বিশ্বজুড়ে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে নিয়ে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলের টার্গেটে ছিলেন ইরানের শীর্ষ নেতারা, শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার ছক?

সাংবাদিকদের ওপর ইসরাইলি হামলা যুদ্ধাপরাধ: লেবাননের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৫৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬