ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

অবরোধ প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও চুক্তির বিষয়ে নমনীয় সুর দিলেও কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, কূটনীতির দরজা এখনো বন্ধ হয়ে যায়নি, তবে আলোচনার টেবিলে বসতে হলে হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। অবরোধ বহাল রেখে কোনো ধরনের আলোচনা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ওয়াশিংটনের হুমকিমূলক বক্তব্য এবং অতীতে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের কারণে দুই দেশের মধ্যে গভীর আস্থার সংকট তৈরি হয়েছে। পেজেশকিয়ান স্পষ্ট করেন যে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখা ইরানের জন্য অত্যন্ত কঠিন। একই কথা প্রতিধ্বনি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের পথে হরমুজ প্রণালির অবরোধ এখন সবচেয়ে বড় বাধা।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই অবস্থান মূলত যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির কৌশল। একদিকে আলোচনার প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক মহলে নিজেদের ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করা, অন্যদিকে অবরোধ প্রত্যাহারের শর্ত দিয়ে দরকষাকষিতে সুবিধাজনক অবস্থানে থাকার চেষ্টা করছে তেহরান। তবে শেষ পর্যন্ত ওয়াশিংটন এই শর্তে সাড়া দেবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলের টার্গেটে ছিলেন ইরানের শীর্ষ নেতারা, শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার ছক?

অবরোধ প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

আপডেট সময় : ১০:৪৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬