উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে চলমান নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসী কর্মকাণ্ডকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরানে দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত চ্যাং বিয়ং-হার সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে আরাগচি ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন এবং এর নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, একটি উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরান নিজস্ব নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার অধিকার রাখে এবং এর পরিণতির দায় সম্পূর্ণভাবে আগ্রাসনকারীদের ওপরই বর্তাবে।
রিপোর্টারের নাম 























