ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে হরমুজ প্রণালির তলদেশে থাকা গুরুত্বপূর্ণ ইন্টারনেট ও ক্লাউড অবকাঠামোর মানচিত্র প্রকাশ করা হয়েছে। ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে উপসাগরীয় দেশগুলোর ডিজিটাল যোগাযোগব্যবস্থার ওপর একটি বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন। হরমুজ প্রণালি কেবল জ্বালানি পরিবহনের রুট নয়, বরং এটি ওই অঞ্চলের ইন্টারনেট সংযোগের প্রধান করিডর হিসেবে পরিচিত।
প্রতিবেদন অনুযায়ী, এই রুটে থাকা সাবমেরিন ক্যাবলগুলোর ক্ষতিসাধন করা হলে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও সৌদি আরবসহ পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে ভয়াবহ ইন্টারনেট বিভ্রাট ঘটতে পারে। অতীতে লোহিতসাগরে ক্যাবল কাটার ঘটনার প্রেক্ষাপটে ইরানের এই পদক্ষেপকে আঞ্চলিক নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























