ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

স্লুইস গেট এখন রামগঞ্জবাসীর গলার কাঁটা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচটি স্লুইস গেট এখন স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দুই দশকেরও বেশি সময় আগে কৃষিজমিতে সেচ সুবিধা ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নির্মিত এই অবকাঠামোগুলো দীর্ঘকাল ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে গেটগুলো অচল হয়ে পড়ায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা কৃষি ও মৎস্য চাষে নেতিবাচক প্রভাব ফেলছে।

বর্তমানে স্লুইস গেটগুলোর আশপাশে ময়লা-আবর্জনা ও কচুরিপানা জমে খালগুলো ভরাট হয়ে যাচ্ছে। ফলে বর্ষাকালে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই স্লুইস গেটগুলো কোন দপ্তরের অধীনে বা কারা এগুলো রক্ষণাবেক্ষণ করবে, সে বিষয়ে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে কোনো স্পষ্ট তথ্য নেই। সরকারি অর্থের অপচয়ে নির্মিত এই প্রকল্পগুলো এখন স্থানীয়দের জন্য কেবল একটি ব্যর্থ কাঠামো হিসেবে টিকে আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যে সৌদি আরবের প্রশংসা, ধর্মমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক

স্লুইস গেট এখন রামগঞ্জবাসীর গলার কাঁটা

আপডেট সময় : ১০:৪১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬