এশিয়ার সমুদ্রসীমায় ইরানের পতাকাবাহী অন্তত তিনটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে মার্কিন সামরিক বাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার নিকটবর্তী জলসীমা থেকে জাহাজগুলোকে সরিয়ে অন্য গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে। ইরানের সমুদ্রবাণিজ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালি নিয়ে বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন বাহিনীর এই পদক্ষেপের পাল্টা হিসেবে ইরানও হরমুজ প্রণালিতে বেশ কিছু জাহাজে গুলি চালিয়ে ও আটক করে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। এই পরিস্থিতির ফলে বিশ্ববাজারে জ্বালানি সংকট ও সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 























