ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সংবাদ সংগ্রহে সাংবাদিকের উপর হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

কুমিল্লার বুড়িচং উপজেলায় সংবাদ সংগ্রহের সময় ‘আমার দেশ’ পত্রিকার প্রতিনিধি শাখাওয়াত হাফিজের ওপর হামলা হয়েছে। স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহমেদ ও তার অনুসারীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শাখাওয়াত হাফিজ বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মঙ্গলবার বিকেলে ময়নামতি ইউনিয়নের রামপাল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সালাউদ্দিন আহমেদ সাংবাদিকের কলার চেপে ধরে মারধর করেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করেন। বুধবার দুপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে বুড়িচং থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক।

এ বিষয়ে জানতে চাইলে ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহমেদ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন এবং হামলায় নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান জানিয়েছেন, সালাউদ্দিন আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ: শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা

সংবাদ সংগ্রহে সাংবাদিকের উপর হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৭:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬