জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর উদ্যোগে এবং এডুমেক্স কনসালটেন্সি-র আয়োজনে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার’ সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষা সেমিনারে বিদেশে পড়াশোনার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার মো জাহিদুল ইসলাম মিয়াজী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক বিশেষ ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে মেলার প্রথম দিনের কার্যক্রম শুরু হয়েছিল।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। সেখানে উচ্চশিক্ষা, ভর্তি সুযোগ ও স্কলারশিপ বিষয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করে ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে এডুমেক্সের আইইএলটিএস কোর্স বিনামূল্যে দেওয়া হবে। এজন্য ২০০০ টাকা জামানত দিয়ে নিবন্ধন করতে হবে। যারা ৯০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকবেন এবং মক টেস্টে ৬ বা তার বেশি স্কোর করবেন, তারা জামানতের অর্থ ফেরত পাবেন।
প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. ইমরানুল হক শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ ও প্রতিকূলতা অতিক্রম করে বিদেশে উচ্চশিক্ষার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন থেকে অনেক কিছু শেখার সুযোগ থাকে এবং একজন শিক্ষার্থীও বিদেশে যেতে পারলে তা বড় সফলতা।
রিপোর্টারের নাম 






















