ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মনোনয়ন বাতিল ইস্যুতে নির্বাচন কমিশনকে সারজিস আলমের হুঁশিয়ারি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই প্রার্থীর মনোনয়ন নিয়ে জটিলতার ঘটনায় নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। নির্ধারিত সময়ে ফরম জমা না দেওয়া এবং সরকারি চাকরির পূর্ব অভিজ্ঞতার অজুহাতে মনোনয়ন বাতিল ও বাছাই স্থগিতের সিদ্ধান্তকে তিনি ইসির ‘দলদাসত্ব’ হিসেবে আখ্যায়িত করেছেন।

বুধবার নিজের ফেসবুক পেজে সারজিস আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান নির্বাচন কমিশন গুলশানের নির্দেশে কাজ করছে। অতীতের বিতর্কিত নির্বাচন কমিশনগুলোর পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, এই কমিশনকেও একই ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি বর্তমান কমিশনারদের কাজের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাদের কঠোর সমালোচনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

মনোনয়ন বাতিল ইস্যুতে নির্বাচন কমিশনকে সারজিস আলমের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৭:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬