ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

রাজশাহীতে তেলের লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

রাজশাহীর মোহনপুর উপজেলায় তীব্র গরমে ডিজেল সংগ্রহ করতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেশরহাট ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত কৃষকের নাম আব্দুল আলম (৫৬), তিনি মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আমন মৌসুমে সেচ কাজের জন্য ডিজেল সংগ্রহ করতে ভোররাত থেকেই ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েছিলেন আব্দুল আলম। দীর্ঘ সময় প্রখর রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীভাঙনে বিলীন হচ্ছে জনপদ: ভিটেমাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার

রাজশাহীতে তেলের লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৬:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬