ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২

রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন অক্ট্রয় মোড় এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বেদেনা (৩০) দুর্গাপুর থানার তালিসাবাসপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনায় নিহতের স্বামীসহ আরও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন। আহত নাসিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীভাঙনে বিলীন হচ্ছে জনপদ: ভিটেমাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার

রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২

আপডেট সময় : ০৩:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬