ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

কর্মবিরতি প্রত্যাহার, রামেক হাসপাতালে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে জরুরি বিভাগের ইনচার্জের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা কাজে ফেরার আনুষ্ঠানিক ঘোষণা দেন। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।

কর্মবিরতি প্রত্যাহারের পরপরই ইন্টার্ন চিকিৎসকরা তাদের নিজ নিজ ওয়ার্ডে দায়িত্ব পালন শুরু করেছেন। উল্লেখ্য যে, হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মঙ্গলবার সকাল থেকে তারা কর্মবিরতি পালন করছিলেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই সময়ের মধ্যে সিনিয়র ও মিড লেভেলের চিকিৎসকদের বিশেষ তৎপরতায় রোগীদের চিকিৎসাসেবায় কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীভাঙনে বিলীন হচ্ছে জনপদ: ভিটেমাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার

কর্মবিরতি প্রত্যাহার, রামেক হাসপাতালে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

আপডেট সময় : ০১:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬