ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নাটোরের লালপুরে গ্রামপুলিশের আত্মহত্যা

নাটোরের লালপুরে আল-আমিন বিশ্বাস নামের এক গ্রামপুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ বাড়িতে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত আল-আমিন লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক দফাদার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন আল-আমিন। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ ও মানসিক চাপ চলছিল। এই পারিবারিক অশান্তির জের ধরেই তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভাব ও অন্ধকার ভবিষ্যৎ: রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলে দিচ্ছে ‘ভাগ্যের জুয়া’

নাটোরের লালপুরে গ্রামপুলিশের আত্মহত্যা

আপডেট সময় : ১২:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬