ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বিএনপির সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামের ‘অবমূল্যায়ন’, নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদের মনোনয়নে চট্টগ্রাম অঞ্চলকে অবমূল্যায়ন করার অভিযোগ উঠেছে। ঘোষিত তালিকায় চট্টগ্রাম থেকে মাত্র একজনকে স্থান দেওয়ায় স্থানীয় রাজনীতিতে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তৃণমূল নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের রাজপথের ত্যাগী ও অভিজ্ঞ নেত্রীদের বাদ দিয়ে এই মনোনয়ন দেওয়া হয়েছে, যা চট্টগ্রামের প্রতি বড় ধরনের রাজনৈতিক বৈষম্য।

চট্টগ্রামের মতো বড় এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইউনিট থেকে মাত্র একজনকে মনোনয়ন দেওয়াকে মেনে নিতে পারছেন না স্থানীয় নেতারা। মনোনয়ন পাওয়া ব্যারিস্টার শাকিলা ফারজানা সাবেক সংসদ সদস্য মরহুম ওয়াহিদুল আলমের মেয়ে। তার মনোনয়ন নিয়ে সরাসরি বিতর্ক না থাকলেও, ডজনখানেক সক্রিয় ও কারাবরণকারী নেত্রীকে পাশ কাটিয়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা পর্যায়ের নেতারা।

নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় নেতৃত্বের অভ্যন্তরীণ সমীকরণ ও গ্রুপিংয়ের কারণে চট্টগ্রামের যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। তারা অবিলম্বে এই মনোনয়ন তালিকা পুনর্মূল্যায়নের জন্য দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভব: ইরান

বিএনপির সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামের ‘অবমূল্যায়ন’, নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ

আপডেট সময় : ১২:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬