আগামী ৭ মে থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রযুক্তির বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী ‘মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬’। সেমস-গ্লোবাল ইউএসএ-এর আয়োজনে এই প্রদর্শনী চলবে ৯ মে পর্যন্ত।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এই প্রদর্শনীতে চিকিৎসা সরঞ্জাম, অস্ত্রোপচার সামগ্রী, ফার্মাসিউটিক্যাল পণ্য এবং ডায়াগনস্টিক প্রযুক্তির সমাহার থাকবে। একই সঙ্গে ১৭তম মেডিটেক্স বাংলাদেশ, ১০ম ক্লিনিক্যাল ল্যাব এক্সপো, ১২তম ফার্মা এক্সপো এবং ৯ম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো অনুষ্ঠিত হবে। এটি দেশি-বিদেশি উদ্যোক্তা ও সেবাগ্রহীতাদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা বাংলাদেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়নে সহায়ক হবে।
রিপোর্টারের নাম 























