ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জোরালো করলেন এমপি ফরিদ

যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ জাতীয় সংসদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, কৃষিপ্রধান অঞ্চল হওয়া সত্ত্বেও এই জনপদে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নেই, যা স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা।

সংসদ সদস্য উল্লেখ করেন, যশোর দেশের ‘ফুলের রাজধানী’ হিসেবে পরিচিত এবং জাতীয় পর্যায়ে সবজি, ধান ও পাট উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া বেনাপোল স্থলবন্দর সংলগ্ন হওয়ায় এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি সহজ হবে এবং শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি জানান, চৌগাছায় বিদ্যমান ১৭৩ একর অব্যবহৃত সরকারি জমি ব্যবহারের মাধ্যমে খুব সহজেই বিশ্ববিদ্যালয়টি গড়ে তোলা সম্ভব। ইতোমধ্যে বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যে সৌদি আরবের প্রশংসা, ধর্মমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জোরালো করলেন এমপি ফরিদ

আপডেট সময় : ১০:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬