ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ভারতে গ্রেপ্তার বিতর্কিত ব্লগার সানিউর রহমান

বাংলাদেশের বিতর্কিত অনলাইন অ্যাক্টিভিস্ট সানিউর রহমানকে ভারতে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ সময় ধরে ছদ্মনামে আত্মগোপনে থাকা সানিউর একসময় বাংলাদেশে ইসলাম বিদ্বেষী ও উগ্র নাস্তিকতার প্রচারক হিসেবে পরিচিত ছিলেন। ২০১৬ সালে অবৈধ পথে ভারতে প্রবেশের পর তিনি নিজের পরিচয় গোপন করে ‘সত্যনিষ্ঠা আর্য’ নাম ধারণ করেন এবং উত্তরাখণ্ডের ঋষিকেশে সাধুর ছদ্মবেশে বসবাস শুরু করেন।

তদন্তে জানা যায়, সানিউর রহমান কেবল ছদ্মবেশই ধারণ করেননি, বরং ভারতে গিয়ে উগ্র হিন্দুত্ববাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত হন। গাজিয়াবাদের একটি গির্জায় হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। উত্তরাখণ্ড পুলিশের ‘অপারেশন কালনামী’ অভিযানে গ্রেপ্তারের সময় তার কাছে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে। তার এই আদর্শিক রূপান্তর এবং চরমপন্থা চর্চাকে সমাজ বিশ্লেষকরা অত্যন্ত ধূর্ত ও সুবিধাবাদী কৌশল হিসেবে দেখছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীজির (সা.) অর্থনৈতিক জীবন: দারিদ্র্যের আড়ালে সচ্ছলতার চিত্র

ভারতে গ্রেপ্তার বিতর্কিত ব্লগার সানিউর রহমান

আপডেট সময় : ০৫:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬