ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সংরক্ষিত আসনে বিএনপি থেকে এমপি মনোনীত হেলেন জেরিন খানকে নিয়ে মাদারীপুরে উচ্ছ্বাস

মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনে সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে সংসদ সদস্য (এমপি) হিসেবে হেলেন জেরিন খানের মনোনয়ন প্রাপ্তির খবরে জেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলীয়ভাবে সংরক্ষিত মহিলা আসনের এমপিদের নাম ঘোষণা হওয়ার পরপরই এই খবর ছড়িয়ে পড়ে এবং রাজৈরসহ পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দলীয় সূত্রে জানা গেছে, হেলেন জেরিন খান বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক এবং মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি, সাংগঠনিক কার্যক্রম, সামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

মনোনয়ন ঘোষণার পর রাজৈর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ দেখা যায়। মিছিল, মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট দেওয়া হচ্ছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, হেলেন জেরিন খান সৎ, সাহসী ও ত্যাগী নেতৃত্ব হিসেবে দীর্ঘদিন ধরে তৃণমূলের আস্থা অর্জন করেছেন। তাকে এমপি হিসেবে দেখার দীর্ঘদিনের প্রত্যাশা এই মনোনয়নের মাধ্যমে কিছুটা হলেও পূরণ হয়েছে বলে তারা মনে করেন। এলাকাবাসীর আশা, তার নেতৃত্বে মাদারীপুর-২ আসনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।

প্রতিক্রিয়ায় হেলেন জেরিন খান বলেন, দলের আস্থা ও জনগণের ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি নারীর অধিকার, শিক্ষার বিস্তার এবং স্থানীয় উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে, তার মনোনয়নকে কেন্দ্র করে মাদারীপুরসহ রাজৈরে বিভিন্ন স্থানে আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় এখনো অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্ধ পাটকল সচল করতে বদ্ধপরিকর সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

সংরক্ষিত আসনে বিএনপি থেকে এমপি মনোনীত হেলেন জেরিন খানকে নিয়ে মাদারীপুরে উচ্ছ্বাস

আপডেট সময় : ০২:২৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬