ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শহীদ জাবিরের মা যাচ্ছেন সংসদে, সংরক্ষিত আসনে মনোনয়ন দিল ১১ দলীয় জোট

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারানো শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম সংসদ সদস্য হতে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তাকে মনোনয়ন দিয়েছে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট। সাবেক এই স্কুলশিক্ষিকার মনোনয়ন পাওয়ার বিষয়টি সোমবার সন্ধ্যায় নিশ্চিত হওয়া গেছে।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, ১১ দলীয় ঐক্যজোট মোট ১৩টি সংরক্ষিত নারী আসন পেয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৮ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২ জন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত মজলিস এবং জুলাই শহীদ পরিবার থেকে একজন করে নারী সদস্য সংসদে প্রতিনিধিত্ব করবেন।

জোটের পক্ষ থেকে চূড়ান্ত করা তালিকায় রোকেয়া বেগম ছাড়াও রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মাহফুজা সিদ্দিকা, নাজমুন নাহার নীলু ও তাসমিয়া প্রধানসহ আরও কয়েকজন। শহীদ পরিবারের সদস্য হিসেবে রোকেয়া বেগমের এই মনোনয়নকে বৈষম্যবিরোধী আন্দোলনের ত্যাগের প্রতি বিশেষ সম্মান হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

শহীদ জাবিরের মা যাচ্ছেন সংসদে, সংরক্ষিত আসনে মনোনয়ন দিল ১১ দলীয় জোট

আপডেট সময় : ১০:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬