ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

‘বিএনপি জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে’, তোপ দাগলেন সারজিস আলম

বিএনপি তাদের জোট শরিকদের সঙ্গে চরম প্রতারণা করেছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সারজিস আলমের এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, অভ্যুত্থানের সময় থেকে শুরু করে নির্বাচনের পূর্ব পর্যন্ত বিএনপি নেতা তারেক রহমান বারবার ‘জাতীয় সরকার’ গঠনের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি তাদের জোটের শরিকদের মন্ত্রিসভায় তো দূরে থাক, সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও কোনো ছাড় দেয়নি। ৩৬টি সংরক্ষিত আসনের সবকটিই বিএনপি নিজেদের দখলে রেখেছে, যা তাদের ক্ষুদ্র মানসিকতারই বহিঃপ্রকাশ।

সারজিস আলম আরও বলেন, যেখানে ১২টি আসন পেয়েও জামায়াতে ইসলামী তাদের শরিকদের জন্য ৩টি আসন ছেড়ে দিয়ে রাজনৈতিক উদারতার পরিচয় দিয়েছে, সেখানে বিএনপির মতো বড় দলের প্রতিশ্রুতি ছিল অত্যন্ত ঠুনকো। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে এই প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস ও জামায়াতের উদারতা দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

‘বিএনপি জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে’, তোপ দাগলেন সারজিস আলম

আপডেট সময় : ১০:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬