ঢাকা ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত পাপিয়া আক্তার (১০) এবং তার ছোট ভাই মো. রমজান আলীর কন্যা জুমা আক্তার (৯) বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে গোসল শেষ করে সবাই বাড়ি ফিরে এলেও পাপিয়া ও জুমাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১

সুনামগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬