ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইস্টার্ন ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে হাসান ও রশিদের দায়িত্ব গ্রহণ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হাসান ও রশিদ। ব্যাংকিং খাতে দীর্ঘ ৩১ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যাংকার এর আগে প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হাসান ও রশিদ তার বর্ণাঢ্য কর্মজীবনে ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ, এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো খ্যাতনামা বহুজাতিক প্রতিষ্ঠানে শীর্ষস্থানীয় পদে কাজ করেছেন। এর আগে ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময়ে ব্যাংকের ব্যালেন্স শিট দ্বিগুণ করা এবং দেশে প্রথমবারের মতো জিরো-কুপন বন্ডের মতো আর্থিক উপকরণ চালুর ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কৌশলগত নেতৃত্ব ও রূপান্তরমূলক ব্যাংকিং সেবায় বিশেষ দক্ষতার জন্য পরিচিত হাসান ও রশিদ বর্তমানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাজীবনে তিনি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনে স্নাতক এবং থান্ডারবার্ড গারভিন স্কুল অব ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের মাসে ওমরাহ পালনের বিধান ও বিশেষ গুরুত্ব

ইস্টার্ন ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে হাসান ও রশিদের দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ০৭:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬