ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে তালহা ও রাফিউল

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে তালহা হাসান এবং সাধারণ সম্পাদক পদে মো. রাফিউল হুদা নির্বাচিত হয়েছেন। তালহা হাসান ‘সময়ের কণ্ঠস্বর’ এবং রাফিউল হুদা ‘বাংলাভিশন’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস.এম এমদাদুল হাসান। এ সময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জনসংযোগ শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোট ১১টি পদের বিপরীতে অনুষ্ঠিত এই নির্বাচনে ২৩ জন সংবাদকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি হায়দার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার স্বর্ণব, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান এবং অর্থ সম্পাদক সারোয়ার আলম রিজন। প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্ব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের মাসে ওমরাহ পালনের বিধান ও বিশেষ গুরুত্ব

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে তালহা ও রাফিউল

আপডেট সময় : ০৭:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬