ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

তিন অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত ও বজ্রপাতের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের জারি করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়, যা সকাল থেকে দুপুর পর্যন্ত কার্যকর থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

তিন অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

আপডেট সময় : ১২:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬