ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশুর নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

চাঁদপুরের সদর উপজেলার মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত শিশুটির নাম মো. শাহাদাত (৫), সে ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এখনো নিখোঁজ রয়েছে একই এলাকার মো. মাইনুদ্দিনের ছেলে মো. মাহমুদ (৭)। স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুই শিশু নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তারা শাহাদাতকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, নিখোঁজ অন্য শিশুটিকে উদ্ধারের জন্য আজ সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালানো হয়েছে। আগামীকালও নদীতে ডুবুরি দল নামবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ট্রাম্পের নতুন নির্দেশনায় হামলার স্থগিতাদেশ

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশুর নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:২৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬