ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সাদুল্লাপুরে যুগলের বিষপান: প্রেমিকার মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় প্রেমিক হাসপাতালে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে বিষপানের ঘটনায় মিম আক্তার নামে ১৯ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার প্রেমিক পরশ প্রধান বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের মিম আক্তারের সাথে একই গ্রামের আব্দুল হামিদের ছেলে পরশের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে মিমের অন্যত্র বিয়ে হয়ে গেলেও তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। সম্প্রতি মিম বাবার বাড়িতে বেড়াতে আসলে গত শুক্রবার কোনো একটি বিষয় নিয়ে পরশের সাথে তার মান-অভিমান হয়, যার জেরে তারা দুজনই বিষপান করেন।

বিষপানের বিষয়টি টের পাওয়ার পর স্বজনরা দ্রুত মিমকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্যদিকে, প্রেমিক পরশ প্রধানের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, হাসপাতাল থেকে মিমের মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২

সাদুল্লাপুরে যুগলের বিষপান: প্রেমিকার মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় প্রেমিক হাসপাতালে

আপডেট সময় : ১০:১৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬