চীন সরকারের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাত ১০টার দিকে একটি আন্তর্জাতিক ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের পথে রওনা হন।
বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। যাত্রার আগে তারা কিছুক্ষণ সৌজন্য সাক্ষাত ও আলাপ-আলোচনা করেন। বিএনপি মহাসচিবের এই সফরে তার সঙ্গে ব্যক্তিগত সহকারী ইউনুস আলীও রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেইজিংয়ে অবস্থানকালে তিনি দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠকে অংশ নিতে পারেন। এর আগে গত ১৫ এপ্রিল বিএনপির একটি বড় প্রতিনিধি দল চীন সফর করে এসেছে। সেই সফরের ধারাবাহিকতায় এবার খোদ মহাসচিব দেশটিতে সফরে গেলেন।
রিপোর্টারের নাম 























