ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ধামরাইয়ে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার

ঢাকার ধামরাইয়ে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ কেতাবুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৪।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে এ অভিযান চালানো হয়।

আটক কেতাবুল ইসলাম ওই বাড়ির ভাড়াটিয়া। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে কেতাবুলকে নজরদারিতে রাখার পর সকালে অভিযান চালিয়ে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এই হেরোইনের আনুমানিক সিজার মূল্য দুই কোটি ৬০ লাখ টাকা।

র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম জানান, এই হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় চালান করা হতো। আটকের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা জানার চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি হামলায় ইরানের বালিকা বিদ্যালয়ে ৪০ ছাত্রী নিহত: শোকের ছায়া

ধামরাইয়ে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫