ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

ইরানের ভূগর্ভস্থ সুড়ঙ্গে মজুদ রাখা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম জোরপূর্বক জব্দ করার জন্য মার্কিন সামরিক বাহিনীর একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ স্থল অভিযানের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাত দিয়ে এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, মে মাসের শেষ দিকে ন্যাটোর বৈঠক চলাকালীন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এই গোপন অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা করেছিলেন। তবে শেষ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানে সবুজ সংকেত দেওয়া থেকে বিরত থাকেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই ধরনের সরাসরি সামরিক হস্তক্ষেপ শুরু হলে ইরান তীব্র প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে, যা একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের রূপ নিতে পারে। এমন পরিস্থিতির ফলে বৈশ্বিক অর্থনীতি স্থবির হয়ে যাওয়ার আশঙ্কায় ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। এছাড়া অভিযানে বিপুল সংখ্যক মার্কিন সেনা হতাহতের আশঙ্কা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। ওভাল অফিসে এক বক্তব্যে তিনি জানান, ইউরেনিয়ামগুলো পাহাড়ের অনেক গভীরে সমাহিত থাকায় সেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন একটি পারমাণবিক চুক্তি ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। মার্কিন প্রশাসনের দাবি, সম্ভাব্য চুক্তির শর্ত অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করতে সম্মত হতে পারে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, যেকোনো চুক্তির আগে তাদের অবরুদ্ধ থাকা ২৪ বিলিয়ন ডলার অবমুক্ত করতে হবে। এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই মার্কিন সামরিক বাহিনীর এমন অগ্রিম যুদ্ধ প্রস্তুতির খবরটি আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিজিসিবির টেন্ডার কেলেঙ্কারি: কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

আপডেট সময় : ০৮:১৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬