ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

মোংলায় কোস্টগার্ডের ভাসমান স্টেশনে হামলা ও লুটপাট: নারীসহ ৬ জন গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় হারবাড়িয়া সংলগ্ন কোস্টগার্ডের একটি ভাসমান স্টেশনে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে নারীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিখোঁজ জেলে মিরাজের স্ত্রী, মা ও বোনও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জয়মনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মুক্তা খাতুন, লিজা ইসলাম, তাসলিমা বেগম, সুলতান শেখ, মহারাজ খান এবং মো. শাহজালাল ফরাজী। তারা সবাই বাগেরহাট জেলার বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার কোস্টগার্ডের ভাসমান স্টেশনে হামলার সময় তিন সদস্য গুরুতর আহত হন। স্থানীয়দের দাবি, নিখোঁজ জেলে মিরাজের সন্ধান না পাওয়ায় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল, যার জের ধরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রশাসন বিষয়টিকে একটি পরিকল্পিত হামলা হিসেবে দেখছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

মোংলায় কোস্টগার্ডের ভাসমান স্টেশনে হামলা ও লুটপাট: নারীসহ ৬ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬