বর্তমান সরকারের মেয়াদেও কার্টুন শেয়ার করার মতো তুচ্ছ ঘটনায় নাগরিককে গ্রেপ্তারের ঘটনায় জাতীয় সংসদে তীব্র অসন্তোষ ও বিস্ময় প্রকাশ করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার সংসদের অধিবেশনে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা বিষয়টি উত্থাপন করেন। তিনি প্রশ্ন তোলেন, আধুনিক গণতান্ত্রিক পরিবেশে কেন একজন সাধারণ মানুষকে কার্টুন শেয়ার করার দায়ে আইনি জটিলতায় পড়তে হবে?
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে ভুল আইনের প্রয়োগ ঘটিয়ে নাগরিকদের গ্রেপ্তার করা হচ্ছে এবং অপরাধ জামিনযোগ্য হওয়া সত্ত্বেও তাদের মুক্তি দেওয়া হচ্ছে না। এ সময় তিনি সংসদীয় কার্যক্রমে মন্ত্রীদের যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারকাচিহ্নিত প্রশ্ন করার সুযোগ না পাওয়া এবং জনগণের অধিকার নিয়ে কথা বলার পথে অন্তরায় দূর করার জন্য তিনি স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
রিপোর্টারের নাম 





















