ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকট নিয়ে সংসদে সরকারের সমালোচনা করলেন রুমিন ফারহানা

জাতীয় সংসদে জ্বালানি তেলের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। রোববার অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকার জনগণের সঙ্গে অসত্য তথ্য দিচ্ছে।

রুমিন ফারহানা বলেন, সরকারের পক্ষ থেকে বারবার জ্বালানির পর্যাপ্ত মজুত থাকার দাবি করা হলেও মাঠপর্যায়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। তেলের জন্য পাম্পগুলোতে মাইলের পর মাইল দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এবং চালকরা রাতভর অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। যদি সংকট না-ই থাকে, তবে তেলের দাম কেন বাড়ানো হলো এবং সরবরাহ কেন স্বাভাবিক নয়—এমন প্রশ্ন তোলেন তিনি।

জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, রাত ৮টার পরিবর্তে ৭টায় দোকানপাট বন্ধের সিদ্ধান্তটি অদূরদর্শী। এছাড়া অফিস-আদালতের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বর্তমানে দেশে ডিজেল ও অকটেনের প্রকৃত মজুত কত দিনের আছে, তা জাতির সামনে পরিষ্কার করার দাবি জানান এই সংসদ সদস্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার প্রস্তুতি

জ্বালানি সংকট নিয়ে সংসদে সরকারের সমালোচনা করলেন রুমিন ফারহানা

আপডেট সময় : ০৬:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬