ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটে আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সিলেট নগরীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় আজ রোববার টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের সোর্স লাইন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক অসুবিধার সৃষ্টি হবে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত নগরীর পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা ও মদিনা মার্কেট এলাকায় বিদ্যুৎ থাকবে না। এছাড়া সুবিদবাজারের লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, বাগবাড়ী এবং সুরমা আবাসিক এলাকাসহ এর আশপাশের অঞ্চলগুলোও এই লোডশেডিংয়ের আওতায় থাকবে। তবে কাজ দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে পিডিবি কর্তৃপক্ষ জানিয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজে বাধ্যতামূলক হলো ‘নুসুক কার্ড’: হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটে আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আপডেট সময় : ০৯:৫৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬