ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশন্স অ্যাসোসিয়েশন (পুপরোয়া) নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং পাবলিক রিলেশন্স বিভাগকে এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসেবে উল্লেখ করেন। তিনি জনসংযোগ কর্মকর্তাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হিসেবে আখ্যায়িত করে সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের কল্যাণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আশা প্রকাশ করেন যে, ডিআরইউ এবং পুপরোয়ার সদস্যদের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে। তিনি বলেন, জনসংযোগ কর্মকর্তা এবং সাংবাদিকদের যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হলে তা উভয়ের জন্য ফলপ্রসূ হবে।

মতবিনিময় সভায় ডিআরইউ’র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, আপ্যায়ন সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যদের পাশাপাশি পুপরোয়ার সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসি ও সিসি ক্যামেরার আড়ালে মাদক সাম্রাজ্য: নোয়াখালীতে বিলাসবহুল আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়

আপডেট সময় : ০৯:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬