ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালকসহ আহত হয়েছেন আরও দুই আরোহী। শনিবার বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটে আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কের ৪নং কুরুকপাতা ইউনিয়নের কচুরছড়া ব্রিজের (১নং ভিউ পয়েন্ট) পাশে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুরুকপাতা বাজার থেকে দুইজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল আলীকদম সদরের দিকে আসছিল। পথিমধ্যে কচুরছড়া ব্রিজের কাছে চোখে পোকা পড়লে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশের পাহাড়ে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় একটি সিএনজি চালক আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরোহী লাংতুব মুরং (৭০) মৃত্যুবরণ করেন। তিনি লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লাইল্যাপাড়ার লুনওয়াই মুরংয়ের ছেলে।

আহতরা বর্তমানে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন—মোটরসাইকেল চালক রিংরাউ মুরুং (২০) এবং আরোহী লংপং মুরং (৩৫)। চালক রিংরাউ আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের লেলংপাড়ার বাসিন্দা এবং আহত আরোহী লংপং মুরং লামা উপজেলার লাইল্যাপাড়ার বাসিন্দা।

খবর পেয়ে আলীকদম থানার এসআই জহিরুল ইসলাম হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছেন। আলীকদম থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের দুয়ার উন্মোচন: এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের ঐতিহাসিক চুক্তি

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২

আপডেট সময় : ০৪:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬