ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কোটচাঁদপুরে মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের আমবাজার এলাকায় মাটিবোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় শাজাহান শেখ (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান শেখ উপজেলার এলাঙ্গী গ্রামের শেখপাড়ার মোকাম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার রাজিব হোসেন জানান, তার দোকানের সামনে দিয়ে মাটিবোঝাই ট্রাক্টরটি যাওয়ার সময় বিকট শব্দ শুনতে পান। ছুটে গিয়ে তিনি দেখতে পান যে সড়কের ওপর বাইসাইকেল আরোহী শাজাহান শেখ পড়ে আছেন। স্থানীয়দের সহায়তায় তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মাহবুবুর রহমান জানিয়েছেন, তার ভাই শাজাহান শেখ দুই দিন আগে কোটচাঁদপুরের একটি ক্লিনিকে তার মেয়ের অপারেশনের পর শুক্রবার সন্ধ্যায় মেয়ের জন্য ক্লিনিকে খাবার নিয়ে যাচ্ছিলেন। আমবাজার মোড়ে পৌঁছাতেই বেপরোয়া ট্রাক্টরটি তাকে ধাক্কা দেয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে। দুর্ঘটনার পর ট্রাক্টর ও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক

কোটচাঁদপুরে মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০২:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬