ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সৈয়দপুরে কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সে তেলের ‘গোপন স্টেশন’, ৮০ হাজার লিটার জ্বালানি জব্দ

নীলফামারীর সৈয়দপুরে অভিনব কায়দায় অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানে বিশেষ ট্যাংক বানিয়ে জ্বালানি তেল পাচারের একটি বড় চক্রের সন্ধান পেয়েছে প্রশাসন। শুক্রবার রাতে শহরের বাইপাস সড়কের একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার লিটার অবৈধভাবে মজুত করা তেল জব্দ করা হয়েছে। এ সময় তেল পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী কাভার্ড ভ্যানকে তেলের ভ্রাম্যমাণ স্টেশনে রূপান্তর করে বিভিন্ন স্থানে জ্বালানি পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থল থেকে পাঁচটি ট্যাংকলড়ি, একটি অ্যাম্বুলেন্স, একটি কাভার্ড ভ্যান ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের মধ্যে একজনকে দুই লাখ টাকা এবং বাকি ছয়জনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জব্দ করা বিপুল পরিমাণ তেল রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার পাশাপাশি জনসাধারণের ব্যবহারের জন্য পার্শ্ববর্তী পাম্পগুলোতে বিক্রির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রশাসন। তেলের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

সৈয়দপুরে কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সে তেলের ‘গোপন স্টেশন’, ৮০ হাজার লিটার জ্বালানি জব্দ

আপডেট সময় : ০১:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬